1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০ কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে

  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৯৯ Time View

নিজস্ব প্রতিবেদক: শেখ আবির আহমেদ। ছিলেন রাজধানীর দক্ষিণখান থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার আপন বড় ভাই জোবায়ের আহমেদ সৌরভ দক্ষিণখান থানা ছাত্রলীগের সাবেক প্রভাবশালী সাধারণ সম্পাদক। এদের পিতা হাজী আবুল হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও দক্ষিণখান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। তার ভাই জোবায়ের আহমেদ সৌরভও একাধিক ছাত্র হত্যা মামলার আসামি।

ছাত্রলীগ নেতা শেখ আবির ও তার পরিবারের সদস্যরা এখন থাকার কথা জেলে। অথচ আবির প্রকাশ্যে ঘুরে বেড়ান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদের গাড়িতে।

সারাদেশের আওয়ামী লীগ নেতারা যখন পলাতক তখন উত্তরার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হাজী আবুল হোসেনের ব্যবসা-বাণিজ্য ও সম্পদ রক্ষার দায়িত্ব নিয়েছেন ছাত্রদল উত্তর সভাপতি সালাউদ্দিন আহমেদ।

আওয়ামী লীগ পরিবারের সন্তান ও ছাত্রলীগ নেতা শেখ আবিরকে দক্ষিণখান থানা ছাত্রদলের কমিটিতে আনতে সক্রিয় করেছেন ছাত্রদলের রাজনীতিতে। তাকে আসন্ন দক্ষিণখান থানা ছাত্রদলের কমিটিতে সভাপতি করা হবে এমন গুঞ্জন চাউর হয়েছে।

শুধু আবির নয় ঢাকা মহানগর উত্তরের ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাদুর রহমান শুভ এখন সালাউদ্দিন আহমেদের আশির্বাদপুষ্ট হয়ে সক্রিয়ভাবে ছাত্রদলের রাজনীতি করছেন উত্তরা পূর্ব থানায়। ছাত্রদল উত্তর সভাপতি সালাউদ্দিন আহমেদের নামে প্রভাব বিস্তার করে উত্তরা পূর্ব থানা এলাকায় চাঁদাবাজি, হোটেল দখল থেকে শুরু করে এমন কোন অপরাধ নাই যাতে জড়াচ্ছে না।

এদিকে, সাবেক ছাত্রলীগ নেতা লিমন হোসেন লাদেনও এখন এই সালাউদ্দিন আহমেদের লোক। লাদেন জুলাই আন্দোলনে ছাত্র-জনতার হত্যার মিশনে নেতৃত্ব দিয়েছেন। যার ছবিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শোনা যাচ্ছে, উত্তর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তাকে উত্তরা ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বানাবেন এমন প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু এই তিনটি ঘটনাই নয়, উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিনের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় আরও অসংখ্য ছাত্রলীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ উঠেছে। সালাউদ্দিন ছাত্রলীগ নেতাদের কাছ থেকে প্রাইভেটকার উপহার নিয়েছেন বলেও দলীয় ফোরামে আলোচনা সমালোচনা হচ্ছে।

অভিযোগ রয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক যেখানে মোটরসাইকেলে করে প্রোগ্রামে অংশগ্রহণ করেন, সেখানে এই সালাউদ্দিন যান নিজস্ব দামি প্রাইভেটকারে চড়ে। মাত্র ৮ মাসেই সম্পূর্ণ পরিবর্তন করেছেন জীবনযাত্রার মান। প্রসঙ্গত, ছাত্রদল উত্তর সভাপতি সালাউদ্দিন জীবনে কখনই গ্রেফতার হননি। ফার্মগেটের সাবেক কাউন্সিলর স্বেচ্ছাসেবকলীগ নেতা ফরিদ হোসেন ইরানের সঙ্গে সখ্যতা থাকায় আওয়ামী লীগ আমলে স্বাচ্ছন্দে জীবনযাপন করেছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন আহমেদকে ফোন করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024