1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ড. রাজিউর রহমান

গ্রামপুলিশ নিষিদ্ধ জাল জব্দ করায়, ছেলেকে ‘মারধর’

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৬১৯ Time View

কাশিয়ানী গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ম্যাজিক জাল জব্দ করায় গ্রামপুলিশের ছেলে হাকিম মোল্যা (২৫) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে।

হাকিম উপজেলার ধোপাপাড়া গ্রামের বাসিন্দা ও রাজপাট ইউনিয়ন গ্রামপুলিশ ইউনুস আলী মোল্যার ছেলে।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার আড়কান্দি আকু মিয়ার বাড়ি সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গ্রামপুলিশ ইউনুস আলী মোল্যা বাদী হয়ে বুধবার কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, দেশী প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার রোধে অভিযানের অংশ হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে গত ১১ জুন উপজেলার আড়কান্দি বিল থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করেন স্থানীয় গ্রামপুলিশরা। পরে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায়ের উপস্থিতিতে রাজপাট ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এতে চরম ক্ষিপ্ত হন নিষিদ্ধ জালের মালিক আসাদ সরদার। ঘটনার দিন সন্ধ্যায় গ্রামপুলিশ ইউনুস আলী মোল্যার ছেলে হাকিম মোল্যা আড়কান্দি থেকে বাড়ি ফেরার পথে আসাদ সরদারের নেতৃত্বে পালো সরদার, রানা সরদার, জাহাঙ্গীর সরদার, আশিক সরদারসহ ৮/১০ জন লোক সংঘবদ্ধ হয়ে এসে তার পথরোধ করে। অকথ্য ভাষায় গালাগালির এক পর্যায় তাদের হাতে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে হাকিমকে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তার কাছে থাকা নগদ টাকা ও নছিমনের চাবি কেড়ে নেয় ওই দুর্বৃত্তরা। হাকিম চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাকিমকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

অভিযুক্ত আসাদ সরদারের মুঠোফোনে একাধিকবার কল করেও ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব রায় বলেন, ‘দেশী প্রজাতির মাছ রক্ষায় নিষিদ্ধ জাল ব্যবহার রোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গ্রামপুলিশরা খুবই আন্তরিক হয়ে সহযোগিতা করছেন। এতে ক্ষিপ্ত হয়ে একজন অবৈধ জাল ব্যবহারকারী আমাদের সহযোগি গ্রামপুলিশের ছেলেকে মারধর করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। ব্যবস্থা নিতে ওসি মহোদয়কে বলা হয়েছে।’

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024