1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ড. রাজিউর রহমান

গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৪৬ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক ও আইন বিভাগের সভাপতি ড. রাজিউর রহমানকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে একটি পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

ঘন্টাকালব্যাপী এ মানববন্ধনে শিক্ষার্থীরা ‘চক্রান্তকারীদের জায়গা বিশ^বিদ্যালয়ে হবে না’ , ‘মিথ্যাচারের জায়গা গোবিপ্রবি’তে হবে না’, ‘আইন বিভাগের অহংকার রাজিউর রহমান’, ‘মব সৃষ্টির পায়তারা রুখে দেও’ ইত্যাদি শ্লোগান দেন তারা।

আইন বিভাগের শিক্ষার্থী খন্দকার রামিন হোসেন বলেন, ‘আইন বিভাগের সভাপতি রাজিউর রহমান একজন ন্যায় পরায়ণ মানুষ। অন্যায়ের বিরুদ্ধে তিনি সব সময় সোচ্চার থাকেন। হেয়-প্রতিপন্ন করার জন্য স্যারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে চক্রান্তকারীরা। মব সৃষ্টি করে আমাদের প্রাণ প্রিয় শিক্ষককে নাজেহাল ও কোনঠাসা করাই তাদের উদ্দেশ্য। আমরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আইন বিভাগের আরেক শিক্ষার্থী আব্দুর রহমান তানভীর বলেন, ‘বিশ^বিদ্যলয়ে মব কালচার প্রমোট করে প্রতিবাদী শিক্ষকদের দমানোর অপচেষ্টা চলছে। শিক্ষকদের মধ্যে যারা বিশ^বিদ্যালয়ের উন্নয়নে কাজ করেন ও ন্যায্য কথা বলেন ওইসব শিক্ষকদের স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে। রাজিউর রহমান একজন প্রতিবাদী শিক্ষক। অন্যায়ের কাছে তিনি কখনও মাথা নত করেন না। যাতে কেউ তাদের অপকর্মের প্রতিবাদ করতে না পারে। আমরা চক্রান্তকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এ সময় সমাবেশে বক্তব্য রাখেন আইন বিভাগের শিক্ষার্থী শিবলু মাহমুদ, শেখ নাঈমা আক্তার, ফাহিদ, জয় মজুমদার, মো. রাফি, মেহেদী হাসান, শাহ মিনহাজ, ঈষিতা, জনি তালুকদার প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট একটি পত্রিকায় বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি ড. রাজিউর রহমানকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বঙ্গবন্ধু পরিষদের নেতা উল্লেখ করে পদোন্নতি লাভসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয় তার বিরুদ্ধে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024