1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ড. রাজিউর রহমান

কাশিয়ানীতে ইসলামী আন্দোলনের ‘তৃণমূল দায়িত্বশীল’ সম্মেলন

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৪১২ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক জাতীয় নির্বাচন পদ্ধতি চালু ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমাদ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব কারী তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মুফতী মাছুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান, সাধারণ সম্পাদক তসলিম হোসাইন শিকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মো. ইব্রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ লেলিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আতিয়ার রহমান প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত ইসলামী আন্দোলন ও সহযোগি সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024