1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ড. রাজিউর রহমান

৮ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরলেন বেবী নাজনীন

  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১৮৩ Time View

বিনোদন ডেস্ক: রাজনৈতিক কারণে ৮ বছরের নির্বাসিত জীবন বিদেশে কাটিয়ে শনিবার জন্মস্থান সৈয়দপুরে আসছেন বেবী নাজনীন। অনেক লড়াই শেষে মুক্তির আনন্দে নিজের ঘরে ফেরা তার। তাকে ঘিরে এলাকায় আপনজনের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বিশেষ দোয়া-মাহফিলে যোগ দিতেই সৈয়দপুর আসছেন। একই সঙ্গে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে সারা দেশে শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা বেবী নাজনীন পতিত সরকার আমলে অনেক নির্যাতনের শিকার হয়ে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে পতিত সরকারপ্রধান দেশ ছেড়ে চলে যাওয়ার পর তিনি মুক্ত পরিবেশে শনিবার সকাল ১০টায় বিমানযোগে নিজ জন্মস্থান সৈয়দপুর আসবেন। তিনি এসেই প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শহিদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। এরপর সৈয়দপুর-কিশোরগঞ্জ উপজেলা বিএনপির বেশ কয়েকটি দলীয় কর্মসূচিতে যোগ দেবেন।

বিকালে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্র-আন্দোলনে সারা দেশে শহিদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলে অংশ নেবেন। দিনব্যাপী এসব কর্মসূচি শেষে বেবী নাজনীন এ দিন সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন তিনি। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী শাসনের ১৬ বছরে বেবী নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত সঙ্গীত জীবনের কাজকর্ম। নানা অজুহাতে তাকে বিগত সরকারের পুলিশ বাহিনীর হাতে একাধিকবার আটকসহ নানা হেনস্তার শিকার হয়ে তিনি নিরাপত্তার কারণে প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন। অবশেষে নির্বাসিত জীবন শেষে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত তারকা ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বেবী নাজনীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024