1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোরে ট্রাক চুরি, দুপুরে ফিরিয়ে দিতে ফোন করে টাকা দাবি কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০ কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভোরে ট্রাক চুরি, দুপুরে ফিরিয়ে দিতে ফোন করে টাকা দাবি

  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৪ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পণ্যবাহী ড্রাম ট্রাক চুরির ঘটনা ঘটেছে।

পরবর্তীতে ওই চোর চক্র মালিকের মুঠোফোনে কল করে ট্রাকটি ফিরিয়ে দিতে ১ লাখ টাকা চাঁদা দাবি করেছে।

আজ রবিবার (৭ জুন) আনুমানিক ভোর ৫টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ট্রাকের মালিক মেহেদী হাসান কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ট্রাক মালিক মেহেদী হাসান জানান, শনিবার রাতে ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকায় ঢাকা খুলনা মহাসড়কের পাশে গাড়িটি রেখে তিনি ভিতরে ঘুমিয়ে ছিলেন। আজ রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘুম থেকে উঠে পাশেই নিজের বাড়িতে যান। সকাল ৮টায় তিনি ফিরে এসে দেখেন নির্ধারিত স্থানে ট্রাকটি (মেট্রো-ট-১৩-৩১৭৩) নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান পাননি।

এরই মধ্যে বেলা ১২টার দিকে মালিকের ব্যক্তিগত মুঠোফোনে একটি অজ্ঞাত নম্বর থেকে কল আসে। ওপাশ থেকে বলা হয়, ট্রাকটি তাদের হেফাজতে রয়েছে। ফেরত পেতে হলে ২ ঘন্টার মধ্যে ১ লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। টাকা না দিলে ট্রাকের যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেওয়া হবে বলেও হুমকি দেয় চক্রটি।

ভুক্তভোগী ট্রাক মালিক বলেন, ‘দিনের বেলা এত বড় একটা ট্রাক কীভাবে চুরি হয়ে গেল, আমি ভেবে পাচ্ছি না। তার ওপর আবার ফোন করে টাকা চাচ্ছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনায় আজ রোববার দুপুরে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, ট্রাকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024