1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০ কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

গোপালগঞ্জে ‘কাশবন সাহিত্য পুরস্কার ২০২৩’ পেলেন যারা

  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪৩৮ Time View

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সৃজনশীল সাহিত্য চর্চা ও বিকাশমান সংস্কৃতিসাধনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২১বিশিষ্টনকে কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছে ।

সোমবার (৬ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সাবেক সচিব আসাদ মান্নানের হাত থেকে তারা পুরস্কার গ্রহন করেন।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজিউর রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শাহ্ আলম, উদীচী জেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম ও কবি ও সাহিত্য গবেষক রেশমা আক্তার হাসি।

বাংলা কবিতা, গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনা, কথা সাহিত্য, সংগীত, বাচিক শিল্পকলা, প্রকাশনা ও ছোট কাগজ সম্পাদনা, মানবিক সাংগঠনিক দক্ষতা ও সাংবাদিকতাসহ মোট ৮ ক্যাটগরিতে এ পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন শ্রেষ্ঠ নগর পিতা, মোস্তফা মোহাম্মদ গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনায়, কবি রেজাউদ্দন স্টালিন, কবি অধ্যাপক সেখ বেনজীর আহমেদ, কবি ডা. সিদ্ধেশ^র মজুমদার, কবি হাসিদা মুন, কবি মশিউর রহমান সেন্টু, ও কবি আকমল হোসেন খোকন কবিতায়, সনোজ কুন্ডু কথা সাহিত্য ও সাহিত্য কথায়, মনিরুল মনির প্রকাশনা ও ছোট কাগজ সম্পাদনায়, কবিতা সোনালী (কলকাতা) বাচিক শিল্পকলায়, রাখাল কৃষ্ণ ঠাকুর ও গোপাল কৃষ্ণ মন্ডল সংগীতের শুদ্ধতায়, প্রথম আলো বন্ধুসভা ও ছায়াবিথী বৃক্ষ প্রেমী সোসাইটি বাংলাদেশ মানবিক সাংগঠনিক দক্ষতায়, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না ও যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর সাংবাদিকতায়।

এছাড়া, সঙ্গীত শিল্পী নাজমা মান্নান, বাচিক শিল্পী মাহানূর জাবীন শর্মী ও প্রকাশনার নিষ্ঠতায় মাহবুবা লাকিকে সংবর্ধনা পুরস্কার এবং অনুষ্ঠানের প্রধান অতিথি কবি আসাদ মান্নানকে কাশবন সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্মাননা স্মারক পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং উত্তরীয় পরিয়ে দেন।
পরে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024