1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০ কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

কাশিয়ানীতে বিএডিসির যুগ্ম পরিচালক ইকরামুলের দাপট!

  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৪২৭ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ফরিদপুর যুগ্ম পরিচালক (সার) এস, এম ইকরামুল হকের বিরুদ্ধে কৃষি সেচ প্রকল্প দখলচেষ্টা, ক্ষমতার অপব্যবহার ও হয়রানির অভিযোগ করেছে একটি পরিবার।

রোববার (১৩ এপ্রিল) উপজেলার ফুকরা ইউনিয়নের ধলগ্রাম নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী সাজ্জাদুল হক বলেন, ‘আমার বাবা ১৯৮৯ সালে বিআরডিবি থেকে ঋণ নিয়ে একটি ডিজেল চালিত ক্ষুদ্রসেচ প্রকল্প পরিচালনা করে আসছিলেন। যা ২০০০ সাল থেকে বিদ্যুৎচলিত পাম্পের মাধ্যমে চালানো হয়। ২০২২ সালে আমার বাবা মারা যাওয়ার পর থেকে সেচ প্রকল্পটি আমি পরিচালনা করে আসছি। ২০২৪ সাল থেকে আমার চাচা এস এম ইকরামুল হক সেচ প্রকল্পটি দখলে নিতে পাঁয়তারা করে আসছেন। পুলিশ দিয়ে আমাকে রাজনৈতিক মামলার ভয় দেখিয়ে হয়রানির চেষ্টা করে আসছেন। প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করি। যার প্রেক্ষিতে কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাতকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। ইকরামুল হক বিএডিসির বড় কর্মকর্তা হওয়ায় ইউএনও এবং উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী মো. ইমরান প্রভাবিত হয়ে যাচাই-বাছাই ছাড়াই আমাকে সেচ প্রকল্প ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন। আমি ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে তৃতীয় পক্ষকে সেচ প্রকল্পটি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, সেচ প্রকল্পের বোরিং পাইপ চুরি ও নষ্ট হওয়ায় ১০ ফুট দুরত্বে বোরিং স্থাপন করি। যুগ্ম পরিচালক ইকরামুল হক পল্লী বিদ্যুতের ডিজিএমকে ফোন করে আমার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন দেন। এতে আমার সেচ প্রকল্পে সেচ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ডিজেল চালিত শ্যালো মেশিন দিয়ে সেচ ব্যবস্থা চালু রাখি। পুনঃসংযোগের বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিএডিসির ছাড়পত্র লাগবে বলে জানায়। কিন্তু উপজেলা বিএডিসি অফিসে বারবার ধর্ণা দিলেও আমাকে ছাড়পত্র দিচ্ছেন না বিএডিসি কর্মকর্তা মো. ইমরান। এদিকে, গত শনিবার রাতে ডিজেল চালিত শ্যালো মেশিনের চাকাটিও ভেঙে ফেলে ইকরামুল হকের লোকজন। ইকরামুলের বাড়ি গোপালগঞ্জে হওয়ায় বিগত সরকারের আমলে দুর্নীতির মামলা থাকা অবস্থায়ও পদোন্নতি বাগিয়ে নেন এবং প্রচুর অবৈধ অর্থবিত্তের মালিক হন। আমার বিএডিসিতে ১০০ টন বীজ সরবরাহের লাইসেন্স থাকলেও ইকরামুল হক ক্ষমতার অপব্যবহার করে তা বন্ধ করে দিয়েছেন।

এছাড়াও তিনি আরও বলেন, ‘যুগ্ম পরিচালক ইকরামুল হক আমাকে ও আমার পরিবারকে দেখে নেয়ার হুমকি দেন। প্রশাসন দিয়ে আমাকে একাধিকবার ভয় দেখিয়েছেন। আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। ইকরামুল হকের ক্ষমতার অপব্যহার ও হয়রানি থেকে বাঁচতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ সম্মেলনে খবির উদ্দিন শেখ, সাজ্জাদুল শেখ, আবু বক্কার ভুইয়াসহ পরিবারের সদস্য, এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট-ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আনা অভিযোগের বিষয়ে এস এম ইকরামুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘যে জমিতে সেচ প্রকল্পটি ছিল, ওটা আমাদের ভাই-বোনের যৌথ রেকর্ডিও সম্পত্তি। কিন্ত আমার ভাতিজা সাজ্জাদুল হক কাউকে ওই সেচ প্রকল্পের ভাগ দিবে না। যে কারণে তার সাথে পারিবারিক কিছুটা ঝামেলা রয়েছে। তবে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা-ভিত্তিহীন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024