1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বিদ্যুতের গ্যাড়াকলে অতিষ্ঠ জনজীবন,কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী, উন্নত চিকিৎসায় ঢাকায় ব্যবসায়ীকে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন কাশিয়ানীর ফুকরা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোরে ট্রাক চুরি, দুপুরে ফিরিয়ে দিতে ফোন করে টাকা দাবি কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০ কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল

কাশিয়ানীতে বিদ্যুতের গ্যাড়াকলে অতিষ্ঠ জনজীবন,কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪২ Time View

ঘনঘন লোডশেডিং, অস্বাভাবিক বিদ্যুৎ বিল, মিটার রিডিংয়ে অসঙ্গতি, সেবার নামে অর্থ আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতির কারণে চরম হয়রানির শিকার হচ্ছেন গোপালগঞ্জের কাশিয়ানী পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা।

একদিকে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং, অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীতের স্বেচ্ছাচারিতায় গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

গ্রাহকরা জানান, দিন-রাত মিলিয়ে একাধিকবার বিদ্যুৎ চলে যায়। কোনো কোনো এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি বিদ্যুৎ নির্ভর ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়ছেন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা।

কাশিয়ানী সদর বাজারের ব্যবসায়ী আরিফুল ইসলাম অভি। তার ব্যবসাপ্রতিষ্ঠানে তিনটি ফ্রিজ, দুটি ফ্যান ও পাঁচটি লাইট রয়েছে। প্রতি মাসে তার বিদ্যুৎ বিল সাধারণত ৩৫০০ থেকে ৫০০০ টাকার মধ্যে আসে। অথচ মে, জুন ও জুলাই তিন মাসের সমন্বিত বিল এসেছে ৩৮ হাজার ১৪৭ টাকা। এ বিষয়ে জানতে ও সমাধানের জন্য কাশিয়ানী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়েও কোনো প্রতিকার পাননি। উল্টো অস্বাভাবিক বিল পরিশোধের জন্য চাপ দেওয়া হয়। এতে দিশেহারা হয়ে পড়েন ওই তরুণ উদ্যোক্তা। একপর্যায়ে ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তিনি।

অপর গ্রাহক উপজেলার হিরণ্যকান্দি গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম। এপ্রিল মাসে তার মিটারে ৭০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখায়। মে মাসে একই মিটারে ১৪০ ইউনিটের বিল করা হয়। এরপর জুন, জুলাই ও আগস্ট তিন মাস মিটারে রিডিং ‘শূন্য’ দেখালেও প্রতি মাসে ১৪০ ইউনিট করে ‘মনগড়া’ বিল করে পাঠিয়েছে। বিদ্যুৎ অফিসে গিয়ে সমাধান না পেয়ে শরিফুল ইসলাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইনে লিখিত অভিযোগ করেন। পরে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন তার বাড়িতে মিটার খুলে নিতে গেলে তিনি এতে বাধা দেন। পরবর্তীতে বিষয়টি যাচাই-বাছাইয়ের পর তার বিদ্যুৎ বিল সমন্বয় করে দেওয়া হয়।

এদিকে, উপজেলার ওড়াকান্দি গ্রামে ইসরাফিল মোল্লা নামে এক গ্রাহকের বাড়িতে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ওই গ্রাহকের নিকটবর্তী খুঁটি (সার্ভিস পোল) থেকে বসতঘরের দূরত্ব প্রায় ১৩০ ফুট। প্রতিবেশির বাধার কারণে অতিরিক্ত খুঁটির প্রয়োজন হলে গ্রাহক রামদিয়া সাব-জোনাল অফিসে যোগাযোগ করেন। পরে ১ স্প্যান লাইন নির্মাণ বাবদ তাকে ২৮ হাজার ১৪৮ টাকার ডিমান্ড নোট দেওয়া হয়। কিন্তু গ্রাহকের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে রামদিয়া অফিসকে না জানিয়ে কাশিয়ানী অফিস থেকে খুঁটি স্থাপন ও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। অথচ রামদিয়া অফিসে ওই ২৮ হাজার ১৪৮ টাকা জমা দেওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করলেও, অফিসে জমা না দিয়ে পকেটে ভরেছেন পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তা। কাশিয়ানী পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগ তুলছেন গ্রাহকরা।

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কাশিয়ানী জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীরের কাছে এসব অভিযোগের বিষয় জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।’ তবে ডিমান্ড নোটের টাকা না জমা হওয়ার বিষয় তার ভাষ্য, ওই গ্রাহক বিনামূল্যে ও নিয়ম মেনেই সংযোগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024