1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ড. রাজিউর রহমান

কাশিয়ানীতে রাস্তার কাজে বাঁধা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৪৪৩ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: প্রতিবেশীদের সাথে দ্ব›দ্ব থাকায় গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি রাস্তার কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় ওই ব্যক্তির বাঁধার মুখে তিন মাস ধরে কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী।

ঠিকাদার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাজপাট উত্তরপাড়া মসজিদ হতে রাজপাট উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৩০০ মিটার রাস্তায় এডিপির অর্থায়নে ইট সলিংয়ের কাজ চলছে। রাস্তার ১৮ মিটারের মতো জায়গা জড়িয়েছে একই গ্রামের সজিব শেখের। প্রতিবেশীদের সাথে সজিব শেখের দ্ব›দ্ব থাকায় প্রভাব খাটিয়ে তিনি তার অংশের রাস্তার ইট সলিংয়ের কাজ বন্ধ করে দিয়েছেন। এ বিষয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তি অনুরোধ করলেও রাস্তার ওই অংশে কাজ করতে দেননি সজিব শেখ। এতে রাস্তার সিংহভাগ কাজ শেষ হলেও; পুরো কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদার।

ঠিকাদার নাজমুল হুদা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তার কাজ করতে গিয়ে একাধিকবার সজীব শেখের বাঁধার মুখে পড়েছি। পথে বাঁশের বেড়া দিয়েও আটকে দিয়েছিলেন। আমার শ্রমিকদের ইট-বালু আনতে দেননি। রাস্তার কাজ এখন প্রায় শেষের দিকে। কিন্ত সজীব শেখের বাঁধার কারণে রাস্তার মুখে ১৮ মিটার জায়গায় কাজ করতে পারছি না।’

প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতোষ সরকার বলেন, ‘এক সময় আমার স্কুলে যাতায়াতের কোন রাস্তা ছিল না। এমপি মহোদয়ের সহযোগিতায় এখানে রাস্তাটি হয়েছে এবং ইট সলিংয়ের কাজ চলছে। কিন্তু সজীব শেখের বাঁধার কারণে ঠিকাদার রাস্তার কাজ সম্পন্ন করতে পারছেন না। রাস্তাটি কাঁচা হওয়ায় বর্ষাকালে শিক্ষার্থীদের স্কুলে আসতে দুর্ভোগ পোহাতে হয়। তাই দ্রæত সমস্যার সমাধান করে রাস্তার ইট সলিংয়ের কাজ সম্পন্ন করার দাবি জানাচ্ছি।’

সাবেক ইউপি চেয়ারম্যান ও রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তৌফিকুর রহমান নিজাম বলেন, ‘রাজপাট উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের একমাত্র রাস্তা এটি। রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচল করে থাকেন। কিন্তু দুঃখের বিষয় একটি ব্যক্তির কারণে রাস্তার কাজ করতে গিয়ে বার বার বাঁধাগ্রস্থ হচ্ছেন ঠিকাদার। স্কুল ও এলাকাবাসীর স্বার্থে বিষয়টি দ্রæত সমাধানের দাবি জানাচ্ছি সংশ্লিষ্টদের কাছে।’

এসব অভিযোগ অস্বীকার করে সজীব শেখ বলেন, ‘রাস্তায় জমি দিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একাধিক মামলা-মোকাদ্দমা করে আমাকে হয়রানী করেছে। গ্রাম্য সালিশ আমাকে কোন বিচার দেয়নি। এছাড়া রাস্তার জন্য কেউ আমার কাছে আসেনি। তবে উন্নয়নের স্বার্থে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা যে সিদ্ধান্ত দিবেন, আমি সেটাই মেনে নেবো।’

রাজপাট ইউপি চেয়ারম্যান মো. মিলটন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কাঁচা রাস্তাটি চলাচলের উপযোগি করার এলজিইডির আওতায় এডিপির অর্থায়নে ইটের সলিংয়ের কাজ করা হচ্ছে। কিন্তু স্থানীয় এক ব্যক্তির বাঁধার কারণে ঠিকাদার কাজ করতে পারছেন না। তবে দ্রæত সমাধানের চেষ্টা করবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024