1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষক ড. রাজিউর রহমান

ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ৬

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩৭ Time View

গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার জোতকুরা গ্রাম থেকে এদেরকে আটক করা হয়। শুক্রবার দুপুরে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটককৃত আন্ত:জেলা ডাকাত দলের সদস্যরা হলো, ঢাকার সূত্রাপুরের ইকবাল আহম্মেদ খানের ছেলে আরিফ হোসেন খান (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে মো. মাসুদ রানা (৩০), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের সুরুজ মোল্লার ছেলে লিটন মোল্লা (৩৮), ঠাকুরগাও জেলার রানীশংকৈল উপজেলার কদমপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে কাজল ইসলাম (৩০), দিনাজপুরের বিরল উপজেলার টেগরা মোকলেছুর গ্রামে নজরুল ইসলামের ছেলে ফারুক হোসেন (২৬) ও গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের লোকমান সরদারের ছেলে মামুন সরদার (৩০)।

কাশিয়ানী থানার ওসি মো. জিল্লুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ওই গ্রামে একটি মাইক্রোবাসে করে ৬ ডাকাত প্রবেশ করে। এ সময় গাড়িটি মধ্যপাড়ার মজিবর মোল্লার বাড়ির কাছে পৌছালে স্থানীয়রা তাদের থামার জন্য সংকেত দেয়। তারা দ্রুত মাইক্রোবাস ঘুরিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় গ্রামবাসীর ডাকাত বলে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদেরকে ঘিরে ফেলে। দুই ডাকাত সদস্য পালিয়ে গেলেও গাড়ীসহ ৬ ডাকাত সদস্যকে আটক করে স্থানীয়রা। ডাকাত সদস্যরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয় এবং ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদেরকে আটক করে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ডাকাত সদস্যদের কাছ পুলিশের পোশাক, হ্যান্ডকাপ, পিস্তলের কভার, রিফ্লেক্টিং ভেস্ট, ভুয়া পুলিশ আইডি কার্ড, পুলিশ বেল্ট ও গাড়ীতে পুলিশের স্টিকার জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পুলিশ পরিচয়ে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024