1. ma.zaman.news@gmail.com : Asaduzzaman Mollah : Asaduzzaman Mollah
  2. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিয়ানীতে সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০ কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। ফুকরা মদন মোহন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় সর্বস্তরের মানুষের ঢল কাশিয়ানীতে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪ মুকসুদপুরে আ’লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গোবিপ্রবি’র শিক্ষকের বিরুদ্ধে ‘অপপ্রচার’, ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা

কাশিয়ানীতে চলাচলের পথে বাঁশের বেড়া, ‘দুর্ভোগে’ দুই পরিবার

  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৪৬৭ Time View

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে দ্ব›েদ্ব দুটি পরিবারের বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে প্রতিবেশিদের বিরুদ্ধে। এতে দুর্ভোগে পড়েছে ওই দুই পরিবারের লোকজন।

উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি।

শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে যেতে ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থীরা। বয়োজেষ্ঠরাও পড়েছেন বিপাকে। কোন মতে পাশের একটি সরু পথ দিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন তারা।

বাঁশের বেড়া অপসারণ করে চলাচলের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

ভূক্তভোগী তাসলিমা বেগম বলেন, ‘আমাদের পূর্বপুরুষের আমল থেকে আমরা এখানে বসবাস করছি। সেই থেকে পথটি চলাচলে ব্যবহার করে আসছি। জমি নিয়ে দ্ব›েদ্ব গত ১২ এপ্রিল প্রতিবেশি নিয়াম শেখ, মুরসালিন শেখ, রিয়াজ শেখ আমাদের বাড়ির প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে কলা ও কচুগাছ লাগিয়ে দিয়েছে। এতে আমাদের বাড়িতে আসা-যাওয়ার একমাত্র পথ বন্ধ হয়ে গেছে। বাড়ি থেকে বের হতে পারছি না। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যেতে পারছে না। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যানের কাছে গিয়েও কোন কাজ হয়নি। আমাদের বাড়ি থেকে বের হতে পথের ব্যবস্থা করে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

অপর ভূক্তভোগী জোসনা বেগম বলেন, ‘আমার বাড়ি থেকে বের হওয়ার পথ প্রতিবেশিরা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এছাড়া আমার বিল্ডিং ঘেঁষে নালা খুড়ে রেখেছে। যাতে আমরা চলাচল করতে না পারি। এতে চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি আমার জায়গা ভেঙে যাচ্ছে।’

এ বিষয় প্রতিবেশী মুরসালিন শেখের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘ওখানে কোন পথ ছিল না। আমরা আমাদের জায়গায় বেড়া দিয়েছি। উল্টো প্রতিপক্ষরা আমাদের জায়গা জড়িয়ে ঘর তুলেছে। এমনকি আমাদের গায়েও হাত তুলেছেন তারা। যে কারণে আমরা বেড়া দিয়েছে এবং ওখানে আমরা বসতঘর তুলবো।’

ওড়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল বলেন, ‘চলাচলের পথ বন্ধের বিষয়টি আমি শুনেছি। তবে যারা পথ বন্ধ করে দিয়েছে, তাদের ওই জমি রেকর্ডীয় সম্পত্তি। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সমাধানের চেষ্টা করবো।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান সহযোগিতার আশ^াস দিয়ে বলেন, ‘আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবে আপনাদের মাধ্যমে বিষয়টি জানলাম। অভিযোগ পেলে দ্রæত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার নাতি সজীব শিকদারের ছেলে সাইফান সিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার উপজেলার তেঁতুলিয়া গ্রামের সজীব শিকদারের বাড়ির পাশে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা ছিল। সেখানে তারের লিকেজে প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে তার দাদি রাহেলা বেগম ছুটে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। ওই দুজনকে বাঁচাতে গিয়ে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নাতি সাইফানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

© All rights reserved © 2024